|
র্যাগিংয়ের নামে শিক্ষার্থীকে ইলেকট্রিক শক, অতঃপর...
নতুন সময় ডেস্ক
|
![]() র্যাগিংয়ের নামে শিক্ষার্থীকে ইলেকট্রিক শক, অতঃপর ঘটনাটি দাচেপল্লি গভর্নমেন্ট জুনিয়র কলেজে ঘটেছে এবং এর একটি ভিডিও এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইতোমধ্যে। রোববার (১০ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদন অনুযায়ী, ভুক্তভোগী শিক্ষার্থীকে হোস্টেলে নিয়ে গিয়ে মারধর ও ইলেকট্রিক শক দেওয়া হয়। অভিযুক্তরা এই নির্যাতনের ভিডিও ধারণ করে এবং ভুক্তভোগীকে হত্যার হুমকি দেয়। কলেজের বাইরের এক ব্যক্তি এই ঘটনায় সহায়তা করেছে বলেও জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। এদিকে, ঘটনাটির প্রতিবাদে বিভিন্ন ছাত্র সংগঠন বিক্ষোভ করেছে। তবে, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি কলেজ কর্তৃপক্ষ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
