ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
যোগাযোগ করেও নাগরিকদের ফেরত নেয়নি ভারত, জেলহাজতে প্রেরণ
এস এম সাখাওয়াত জামিল দোলন
প্রকাশ: Sunday, 24 August, 2025, 11:38 AM

যোগাযোগ করেও নাগরিকদের ফেরত নেয়নি ভারত, জেলহাজতে প্রেরণ

যোগাযোগ করেও নাগরিকদের ফেরত নেয়নি ভারত, জেলহাজতে প্রেরণ

বিএসএফ দ্বারা ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের দায়ে গ্রেফতারকৃত নারী-শিশুসহ ৬ ভারতীয় নাগরিককে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর আমলী আদালতের আদালত। শুক্রবার (২২ আগস্ট) তাদেরকে কারাগারে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ।

কারাগারে প্রেরণকৃতরা হলেন- ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারই থানার বাসিন্দা মো. মন্নু শেখের ছেলে মো. দানেশ (২৮), মো. ভোদু শেখের মেয়ে সোনালী বেগম (২৬), সেরাজুল শেখের মেয়ে সুইটি বিবি (৩৩), আজিজুল দেওয়ানের ছেলে কুরবান দেওয়ান (১৬), ইমাম দেওয়ান (৬) এবং মো. দানেশের ছেলে মো. সাব্বির (৮)। তাদের মধ্যে সোনালী বেগম ৪ মাসের অন্ত:সত্ত¡া বলে জানা যায়।

আদালত সূত্রে জানা যায়, বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৬ ভারতীয় নাগরিককে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আলীনগর এলাকার একটি বাড়ী থেকে আটক করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ। পরে বিজিবির মাধ্যমে বিএসএফের সাথে যোগাযোগ করা হলে তারা তাদের নাগরিকদেও ফেরত নেয়ার আশ^াস দেয়। কিন্তু দুই দিন অতিবাহিত হলেও বিএসএফের পক্ষ থেকে কোন অগ্রগতি না থাকায় শুক্রবার (২২ আগস্ট) সদর মডেল থানার এসআই এনামুল হক বাদী হয়ে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন এবং একই দিন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমলি আদালতের বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ শনিবার বিকালে জানান, অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৬ ভারতীয় নাগরিককে শুক্রবার আদালত প্রেরণ করা হলে আদালতের বিজ্ঞ বিচারক শুনানি শেষে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন এবং তারা বর্তমানে কারাগারে রয়েছেন। তবে তাদের মধ্যে সোনালী বেগম নামে একজন ৪ মাসের অন্ত:সত্ত¡া রয়েছেন তার বিষয়ে জেল কর্তৃপক্ষ বিস্তারিত বলতে পারবেন।

জেলা সুপার মো. আমজাদ আলী বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে ৬ ভারতীয় নাগরিককে কারাগারে নিয়ে আসা হয়েছে। অন্ত:সত্ত¡া ওই নারীকে জেল কোড অনুযায়ী চিকিৎসা সেবাসহ প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেয়া হবে।

উল্লেখ্য, ভারতের দিল্লিতে ইটভাটায় কাজ করার সময় গত ২৬ জুন নারী ও শিশুসহ ৬ জনকে বাংলাদেশী দেখিয়ে ভারতীয় পুলিশ গ্রেফতার করে বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বিএসএফের মাধ্যমে বাংলাদেশে পুশইন করে। এরপর তারা প্রায় দুই মাস ধরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর ভঝতপুকুওে আইনাল হকের ছেলে হাফু মিয়ার বাড়ীতে অবৈধভাবে বসবাস করছিল। পরে বুধবার (২০ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টার দিকে তাদের আটক করে সদর মডেল থানা পুলিশের একটি দল। এরপরে নিজ দেশে ফেরত নেয়ার জন্য ভারতীয় কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সাথে যোগাযোগ করলে তাদেরকে একদিন পুলিশ হেফাজতে রাখা হয়। কিন্তু পরবর্তীতে ভারতীয় কর্তৃপক্ষের সাথে আর যোগাযোগ করতে না পারার কারণে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। ###

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status