ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
উজিরপুরে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
এ এইচ অনিক
প্রকাশ: Sunday, 24 August, 2025, 11:44 AM

উজিরপুরে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

উজিরপুরে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বরিশাল জেলার উজিরপুরে ইসলামী ছাত্র আন্দোলন এর ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগষ্ট শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্তরে উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি এইচ এম শিহাব এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ আরাফাত খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন  ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা  মুহাম্মাদ সিরাজুল ইসলাম, বিশেষ অতিথির বক্তৃতা করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রশিক্ষণ বিভাগীয় উপ-কমিটির সদস্য মুফতি এইচ এম কাওসার বাঙ্গালী।

প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন বরিশাল জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি এম এম সালাউদ্দিন৷ এছাড়াও বক্তব্য রাখেন বরিশাল জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মুহাম্মদ ফাইজুল করিম, সাংগঠনিক সম্পাদক এম মাসুদুর রহমান, উজিরপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মোঃ শাহে আলম, উপজেলা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম খলিল, বাংলাদেশ মুজাহিদ কমিটির সদর মুফতি মাসুদ হাসান ফিরোজ, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা ওমর ফারুক, উপজেলা শ্রমিক আন্দোলন বাংলাদেশের সভাপতি মোঃ ছিদ্দিকুর রহমান সজল মোল্লা, জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি উপাধ্যক্ষ মাওলানা ফজলুল হক,উপজেলা যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি ডি এম আল আমিন৷ এছাড়াও উপস্থিত ছিলেন শত শত নেতাকর্মী। এসময় প্রধান অতিথি নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status