ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
উজিরপুরে ৩১দফা বাস্তবায়নের দুলাল হোসেনের লিফলেট বিতরণ
এ এইচ অনিক
প্রকাশ: Sunday, 24 August, 2025, 11:48 AM

উজিরপুরে ৩১দফা বাস্তবায়নের দুলাল হোসেনের লিফলেট বিতরণ

উজিরপুরে ৩১দফা বাস্তবায়নের দুলাল হোসেনের লিফলেট বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বরিশাল জেলা উত্তর ও পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ও বরিশাল-২ আসন (উজিরপুর- বানারীপাড়া)বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মোঃ দুলাল হোসেন তার সমর্থক শত শত নেতাকর্মীদের নিয়ে বরিশাল জেলার উজিরপুর উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরন করেন।

২৩ আগষ্ট শনিবার সকাল ১০ টা থেকে দিনভর উজিরপুর উপজেলার বড়াকোঠা, ওটরা, হারতা, সাতলা, শোলক ইউনিয়নসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরন করেন। এসময় তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরন সহ বিভিন্ন  কর্মসুচী পালন করা হবে। 

এছাড়া তিনি আরও বলেন বরিশাল-২ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন পেলে নিরঙ্কুশ বিজয় লাভ করার আশাবাদ ব্যক্ত করেন এবং সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে মাদক ও দুর্নীতি মুক্ত উপজেলা গড়াসহ নিরলশভাবে উন্নয়ন মুলক কাজ ও জনসেবা করার প্রতিশ্রুতি দেন। এছাড়া বিএনপির হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে  সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status