ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
উজিরপুরে কৃষক দল কেন্দ্রীয় কমিটির সম্পাদক বাবুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল
এ এইচ অনিক
প্রকাশ: Sunday, 24 August, 2025, 11:57 AM

উজিরপুরে কৃষক দল কেন্দ্রীয় কমিটির সম্পাদক বাবুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল

উজিরপুরে কৃষক দল কেন্দ্রীয় কমিটির সম্পাদক বাবুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবুল এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা সাজা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উজিরপুর উপজেলা কৃষক দলের নেতাকর্মীরা। ২৩ আগষ্ট শনিবার বিকেল ৪ টায় উজিরপুর উপজেলা কৃষক দলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ডাকবাংলা থেকে শুরু করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

এসময় উপস্থিত ছিলেন  বরিশাল জেলা দক্ষিণ কৃষক দলের আহ্বায়ক মহসিন আলম মহসিন,উজিরপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফায়জুল হক রাড়ী,সদস্য সচিব স্বপন মল্লিক, যুগ্ম আহ্বায়ক সবুজ সরদার,শোলক ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক কামাল দেওয়ানসহ অনেকে।

এসময় উজিরপুর উপজেলা কৃষক দলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা অচিরেই জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবুল এর বিরুদ্ধে দায়ের কৃত মিথ্যা মামলার সাজা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানান। তা না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলে হুশিয়ারি দেন উজিরপুর উপজেলা কৃষক দলের নেতাকর্মীরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status