|
নাঙ্গলকোট চৌকুড়ী হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() নাঙ্গলকোট চৌকুড়ী হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আনিছুর রহমান রুবেল ও শহিদুল ইসলামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিন সরকার, কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম হেলাল, সামাজিক নিরাপত্তা ও অডিট অধিদপ্তরের উপ পরিচালক ছায়েদুল হক, নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে ফজলুল হক, চৌকুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব কাজী ওবায়দুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল হক ও নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এবং অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রধান অতিথি বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব আবু তালেব বলেন, ভালো রেজাল্ট করতে হলে ছাত্র-শিক্ষক এবং অভিভাবক উভয়ের আন্তরিকতা থাকতে হবে, শুধু শিক্ষকদের দোষ দিলে চলবে না, আপনার সন্তান কোথায় যায় কি করে সেই বিষয়ে খোঁজখবর নেয়ার দায়িত্ব আপনার, তাই আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলবো আপনারা সচেতন হোন আপনাদের সন্তানদের প্রতি একটু মনোযোগ দেন, তাহলেই দেখবেন আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়েছে। পাশাপাশি শিক্ষকবৃন্দের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা দায়িত্ব পালন করুন আপনারা মানুষ গড়ার কারিগর, আপনাদের হাত ধরে এই জাতি সামনের দিকে এগিয়ে যাবে, সুশিক্ষায় শিক্ষিত যুব সমাজকে নিয়ে তিনি আরো বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের যেকোনো কাজে আমি আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ আমি আশা করি চৌকুড়ী উচ্চ বিদ্যালয় নাঙ্গলকোট থানার ভিতরে একটি অন্যতম বিদ্যালয় হিসেবে গড়ে উঠবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
