|
আমাকে শরীরের কথাও শুনতে হবে: সামান্থা
নতুন সময় ডেস্ক
|
![]() আমাকে শরীরের কথাও শুনতে হবে: সামান্থা ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সামান্থা জানিয়েছেন, তিনি এখন থেকে শুধুমাত্র সেই কাজগুলোই করবেন যা তার মনের মতো হবে এবং যেগুলোতে তিনি পুরোপুরি আগ্রহী। মানসিক ও শারীরিক সুস্থতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ক্যারিয়ারের গতিপথ বদলাচ্ছেন তিনি। সামান্থা বলেন, ‘আমি এমন কিছু কাজ করবো যা করতে আমি অত্যন্ত আগ্রহী। সেইসাথে আমার শারীরিক ও মানসিক ফিটনেস নিয়েও সচেতন থাকবো। আমি এমন অনেক কাজ করেছি ক্যারিয়ারে, যা করতে মোটেও প্রস্তুত ছিলাম না। এখন থেকে আমি সেই কাজগুলোই করবো যা আমার স্বপ্নের প্রজেক্ট হবে।’ অভিনেত্রী আরও বলেন, ‘আমি এখন একবারে পাঁচটি সিনেমার বেশি শুটিং করি না। একটি জিনিস বুঝতে পেরেছি, আমাকে শরীরের কথাও শুনতে হবে। তাই আমি যে পরিমাণ কাজ করতাম তা কমিয়ে দিয়েছি। তবে এখন যেসব কাজ করি, সেখানে নিজের সামর্থ্যের পুরোটা কাজে লাগাই।’ প্রসঙ্গত, সামান্থা বর্তমানে কাজ করছেন ‘রক্ষিত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’ ছবিতে, যেখানে তার বিপরীতে রয়েছেন আদিত্য রায় কাপুর। সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালে। এছাড়াও একটি তেলেগু সিনেমাতেও অতিথি চরিত্রে অভিনয় করেছেন, ছবিটির নাম ‘শুভম’। এর আগে তাকে দেখা গেছে অ্যাকশনে-ভরপুর ওয়েব সিরিজ ‘সিটাডেল: হানি বানি’-তে, যেখানে তিনি রাজ ও ডিকের নির্মিত একটি স্পাই থ্রিলারে বরুণ ধাওয়ানের বিপরীতে অভিনয় করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
