ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
পানছড়ি সীমান্তে ভারতীয় নাগরিক আটক
মারুফুজ্জামান রেজা, পানছড়ি
প্রকাশ: Sunday, 24 August, 2025, 7:44 PM

পানছড়ি সীমান্তে ভারতীয় নাগরিক আটক

পানছড়ি সীমান্তে ভারতীয় নাগরিক আটক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্ত এলাকা থেকে কামিনী কুমার ত্রিপুরা(৩২) নামক এক ভারতীয় নাগরিক'কে আটক করেছে বিজিবি'র লোগাং জোন(৩ বিজিবি)

রবিবার ( ২৪ আগস্ট ) সকাল সাড়ে সাতটায় পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি'র অধীনস্থ কচুছড়ি মুখ বিওপির কমান্ডার হাবিলদার মোঃ শাহ আলম এর নেতৃত্বে নিয়মিত টহল চলাকালীন সময়ে এই ভারতীয় নাগরিক'কে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে পানছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। 

জানাযায়, আটককৃত ব্যক্তি ভারতের ধলাই জেলার রইশ্যাবাড়ী এলাকার শ্রী কেম্পিজি ত্রিপুরার ছেলে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দীন জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলার মাধ্যমে খাগড়াছড়ি কোর্ট হাজতে পাঠানো হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status