|
সিরাজগঞ্জে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, ২ পাচার গ্রেফতার
সাব্বির মির্জা, তাড়াশ
|
![]() সিরাজগঞ্জে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, ২ পাচার গ্রেফতার রোববার (২৪ আগস্ট) সকালে র্যাব-১২ এর অতিরিক্ত পুলিশ সুপার (কোম্পানি কমান্ডার) দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার ব্যক্তিরা হলেন, সিরাজগঞ্জের তাড়াশের শ্রীকৃষ্ণপুর গ্রামের মৃত শফিজ উদ্দিনের ছেলে আমিরুল ইসলাম (৪৫) ও নওগাঁ মধ্যপাড়া গ্রামের আলমাস আলীর ছেলে শাহিন আলম (৩০)। প্রেস বিজ্ঞপ্তি জানান, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উল্লাপাড়ার ৩নং উধুনিয়া ইউনিয়নের মহেশপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ২৪ ইঞ্চি দৈর্ঘ্য ও ১২ ইঞ্চি লম্বা একটি মূল্যবান কষ্টি পাথর উদ্ধার ও দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়। মূর্তিটির ওজন ৩১.৫৪০ কেজি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচারকারীরা এই মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূর্তি নিজ হেফাজতে রেখে বাংলাদেশ থেকে বিদেশে পাচারের কথা স্বীকার করেছে। এঘটনায় উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মূর্তিসহ পাচারকারীদের থানায় হস্তান্তর করা হয়েছে |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভূরুঙ্গামারীতে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ, অর্ধকোটি টাকার ক্ষতি
বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ
বাঘাইছড়িতে দমকা হাওয়ায় গাছ পালা ভেঙ্গে জনদুর্ভোগ সেনাবাহিনীর সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক
ফুলবাড়ীতে সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় বহুপক্ষীয় সংলাপ অনুষ্ঠিত
