ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
ভাওয়াল গড় ইউনিয়ন বিএনপি'র সাহস, সংগ্রামের আরেক নাম সাহাব উদ্দিন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 24 August, 2025, 8:01 PM

ভাওয়াল গড় ইউনিয়ন বিএনপি'র  সাহস, সংগ্রামের আরেক নাম সাহাব উদ্দিন

ভাওয়াল গড় ইউনিয়ন বিএনপি'র সাহস, সংগ্রামের আরেক নাম সাহাব উদ্দিন

গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির রাজনৈতিক পরিমণ্ডলে এক আস্থাশীল ও নির্ভরযোগ্য নাম সাহাব উদ্দিন । দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা, নিষ্ঠা, ত্যাগ ও আদর্শিক দৃঢ়তার কারণে তিনি তৃণমূল থেকে শুরু করে জেলা পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি  বর্তমানে গাজীপুর সদর উপজেলা বিএনপি'র আহবায় সদস্য ।

সাহাব উদ্দিন একেধারে  বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী সাবেক মেয়র আলহাজ্ব অধ্যাপক এম এ মান্নান সাহেবের  হাত ধরে  ১৯৮১ সালে ছাত্র রাজনীতি টঙ্গী সরকারি কলেজ থেকে  রাজনৈতিক জীবন শুরু করেন ১৯৯১ সালে বৃহত্তর মির্জাপুর ইউনিয় যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন সময় গাজীপুর সদর উপজেলার যুবদলের প্রচার সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন পরবর্তীতে  ১৯৯৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত  বৃহত্তর মির্জাপুর ইউনিয়নের বিএনপি'র সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব  পালন করেছেন এবং গাজীপুর সদর উপজেলার বিএনপির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন।  এছাড়াও ১৯৯৮ সাল  থেকে ২০০৯  সাল পর্যন্ত  গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত  মির্জাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি এবং বৃহত্তর গাজীপুর সদর উপজেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক  দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ভাওয়াল গড় ইউনিয়ন বিএনপির  প্রতিষ্ঠাতা আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে গাজীপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং গাজীপুর জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন  তিনি এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে সর্বশেষ ২০২৪সালে শেখ হাসিনা পতনে আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। সাহাব উদ্দিন কে  বর্তমানে ভাওয়াল গড় ইউনিয়ন বিএনপির আহবায়ক হিসাবে দেখতে চায় ইউনিয়নের  সর্বস্তরের নেতাকর্মীরা । 

দলের প্রতি গভীর ভালোবাসা, আদর্শিক নিষ্ঠা এবং নির্যাতনের মুখেও অটল থাকার মানসিক শক্তি তাকে আলাদা মর্যাদা দিয়েছে। রাজনৈতিক জীবনে তিনি বিগত সরকারের আমলে  পুলিশি হয়রানি   শিকার হয়েছেন বহুবার । তবুও কখনো দমে যাননি কিংবা নীতির প্রশ্নে আপোষ করেননি। বরং এসব বাধা-বিপত্তি তার রাজনৈতিক মনোবলকে করেছে আরও দৃঢ় ও শাণিত।

রাজনীতির পাশাপাশি জনসেবায়ও রয়েছে সাহাব উদ্দিন বর্তমানে মেম্বার বাড়ি বাজার কমিটির সভাপতি দায়িত্ব পালনে  প্রশংসনীয় ভূমিকা অর্জন করেছেন । 
তরুণ প্রজন্মের মাঝে শিক্ষা ও রাজনৈতিক সচেতনতা ছড়িয়ে দিতে সাহাব গুরুত্বপূর্ণ  ভূমিকা পালন করে আসছেন। তার উদ্যোগে অনেক তরুণ উচ্চশিক্ষার প্রতি আগ্রহী হয়েছে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে শুরু করেছে।গণমানুষের পাশে দাঁড়ানো, রাজনৈতিক নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার থাকা এবং তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করার লক্ষ্যে মাসুদ সরকার অবিচলভাবে কাজ করে যাচ্ছেন। আগামীদিনে দলের সাংগঠনিক কাঠামোকে আরও মজবুত করতে তার মতো নেতৃত্বের প্রয়োজনীয়তা প্রতিনিয়তই স্পষ্ট হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status