ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
বাগমারায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি অধ্যাপক গফুর ও ছেলের গণসংযোগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 24 August, 2025, 8:08 PM

বাগমারায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি অধ্যাপক গফুর ও ছেলের গণসংযোগ

বাগমারায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি অধ্যাপক গফুর ও ছেলের গণসংযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর-৪ (বাগমারা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য অধ্যাপক এমএ গফুর ও তার ছেলে সাবেক মেজর আব্দুল্লাহ আল ফারাবী একই সাথে গণসংযোগ করেছেন। রোববার গণসংযোগের প্রথম দিনে তিনি স্থানীয় নেতাকর্মীদের সংগে নিয়ে বিভিন্ন ইউনিয়ন,  গ্রাম ও বাজারে দিনব্যাপি গণসংযোগ, দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় ও পথসভা করেছেন।

এসময় তার সংগে মোটর সাইকেল যোগে এলাকার দুই শতাধিক নেতা কর্মী ছিল।

অধ্যাপক আবদুল গফুর বাংলাদেশ জাতীয়তাবাদী রাজশাহী জেলা দলের সাবেক সিনিয়র সহসভাপতি। তিনি ১৫ ফেব্রুয়ারী ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নন নিয়ে রাজশাহী-৩ (বাগমারা-মোহনপুর)

আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি রাজশাহী-৪ (বাগমারা) আসন থেকে অংশ নিয়ে স্বল্প ভোটে পরাজিত হন। এ সময় দেশের মধ্যে দলীয় প্রার্থীদের মধ্যে তিনি পরাজিত হলেও একক ভোট সংখ্যা তার বেশী ছিল। গণসংযোগ কালে উপজেলার বীরকুৎসা,হামিরকুৎসা, তাহেরপুর ও ভবানীগঞ্জসহ বিভিন্ন এলাকায় পথসভা করেন। বিকালে ভবানীগঞ্জ জিরো পয়েন্টে এক পথসভায় তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদ দলের প্রাথীর জন্য মনোনয়ন প্রত্যাশা করে বক্তব্য দেন। বক্তব্যে তিনি পিতা ও পুত্র দুই জনই মনোনয়ন চাইবেন বলে জানান। একই সময় তার ছেলে সাবেক মেজর আব্দুল্লাহ আল ফারাবী দল যাকে মনোনয়ন দিবেন তার হয়ে কাজ করবেন বলে মতা মত ব্যক্ত করেন।

পথ সভা পরিচালনা করেন ভবানীগঞ্জ পৌরসভার সভার বিএনপির সাবেক আহ্বায়ক আক্তারুজ্জান বন্টু। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য দলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মুনাক্কা, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব, সাবেক সদস্য সচিব মোজম্মেল হক, কৃষক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন, ঝিকরা ইউনিয়নের সাবেক সভাপতি ওয়াহেদ আলী মাষ্টার, বিএনপি নেতা আশরাফুল ইসলাম, মাহাবুবুর রহমান আমজাদ হোসেনসহ স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status