|
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ বন্দর দিয়ে আট টন মরিচ আমদানী
এস এম সাখাওয়াত জামিল দোলন
|
![]() চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ বন্দর দিয়ে আট টন মরিচ আমদানী জানা যায়, অতিবৃষ্টি ও বন্যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে নষ্ট হয়েছে মরিচের ক্ষেত। এতে বাজারে সরবরাহ কমে যাবার কারণে দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় এই পণ্যটির। ফলে ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতির প্রেক্ষিতে সোনামসজিদ স্থল বন্দর দিয়ে এক ট্রাক কাঁচা মরিচ এসেছে। চাঁপাইনবাবগঞ্জের বাজারগুলো ঘুরে দেখা যায় গত শুক্রবার যে কাঁচা মরিচের দাম ছিল ১৮০ টাকা থেকে ২০০ টাকা কেজি, আমদানীর ফলে তা কেজিতে ৪০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকাতে। বেসরকারি বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম বলেন, শনিবার সারা দিনে একটি ট্রাকে ৮.৪ মেট্রিক টন কাঁচা মরিচ ভারত থেকে বাংলাদেশে এসেছে। এতে বাজারে কাঁচা মরিচের দাম কিছুটা হলেও কমেছে। আমদানির পরিমাণ বাড়লে মরিচের দাম আরও কমবে। সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ জানান, এই স্থলবন্দরটি দিয়ে কাঁচামরিচ তেমন আসে না। তবে শনিবার আমদানী করা পণ্যের মধ্যে সারা দিনে অনান্য পণ্যের সাথে একটি ট্রাকে প্রায় ৮ টন কাঁচা মরিচ এসেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভূরুঙ্গামারীতে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ, অর্ধকোটি টাকার ক্ষতি
বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ
বাঘাইছড়িতে দমকা হাওয়ায় গাছ পালা ভেঙ্গে জনদুর্ভোগ সেনাবাহিনীর সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক
কুড়িগ্রামে জমি নিয়ে ভাই-বোনদের বিরোধ: ধান কাটতে বাধা, থানায় অভিযোগ
