ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
বিএম কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন
মুস্তাক আহমেদ, তেঁতুলিয়া
প্রকাশ: Sunday, 24 August, 2025, 8:31 PM
সর্বশেষ আপডেট: Sunday, 24 August, 2025, 8:33 PM

বিএম কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন

বিএম কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন

তেঁতুলিয়ায় শালবাহান উচ্চ মাধ্যমিক বিএম ও কারিগরি ইনস্টিটিউড  এর অধ্যক্ষ একরামুল হকের বিরুদ্ধে অবৈধ্য নিয়োগ বাণিজ্যের মাধ্যমে ৩০ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২৪ আগষ্ট ২০২৫ খ্রি: দুপুরে শালবাহান বাজারে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। শালবাহান এলাকাবসীর আয়োজনে উক্ত মানব বন্ধনে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন কলেজ প্রতিষ্ঠাতা সভাপতি ও নিয়োগ বোর্ডের সদস্য মোঃ মাসুদ আলী, তিরনইহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক আমান, তিরনইহাট ইউনিয়ন যুবদলের আহবায়ক সেকান্দার আলী, জাবেদুর রহমান জাবেদ ও সোহরাব আলী প্রমূখ।

মানব বন্ধনে বক্তারা বলেন তেঁতুলিয়া উপজেলার শালবাহান উচ্চ মাধ্যমিক বিএম ও কারিগরি কলেজের অধ্যক্ষ ”একরামুল হক” নিয়োগ বাণিজ্যে করে ত্রিশ লাখ টাকা আত্মসাতসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতি সাথে জড়িত থেকে ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোষর শালবাহান উচ্চ মাধ্যমিক বিএম কলেজের অধ্যক্ষ নিয়োগ কমিটির সদস্যদের স্বাক্ষর জাল করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পর একজন প্রভাষক ও একজন আয়াকে নিয়োগ দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেন অধ্যক্ষ।জাল জালিয়াতি করে উক্ত প্রভাষকের নামে সরকারি অংশের টাকা (এমপিওভুক্ত) হলে এলাকাবাসী ঘঠনাটি জানার পর অধ্যক্ষের নিকট জানতে গেলে তিনি জানান প্রভাষক ও একজন আয়াকে যথাযত প্রক্রিয়ায় আগেই নিয়োগ দেয়া হয়েছিল। 

উক্ত কলেজের সাবেক সভাপতি ও নিয়োগ কমিটির সদস্য মাসুদ আলী সময় তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু  মাসুদ আলী দাবি করেন ঐ সময় শিক্ষক কর্মচারী নিয়োগ দেন নাই তার স্বাক্ষর জাল করা হয়েছে বলে অভিযোগ করেন। তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার ও ডিজির প্রতিনিধি সহ অনান্য নিয়োগ কমিটির স্বাক্ষর জাল করে নিয়োগ দেওয়ায় তার বিচারের দাবী করেন।  উক্ত নিয়োগে অধ্যক্ষ নিয়োগ বাণিজ্যে করে ত্রিশ লাখ টাকা আত্মসাত করেছেন । এছাড়াও বিভিন্ন অনিয়ম দুর্নীতির প্রতিবাদে অধ্যক্ষের শাস্তি ও অপসারণের দাবি করেন বক্তারা । অবিলম্বে বিগত সরকারের ধূসর ফেসিস্ট অধ্যক্ষে একরামুল হক অবসরণ দাবিসহ আইনগত ব্যবস্থার জন্য তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি স্মারকলিপি প্রদান করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status