ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে পৌর আওয়ামীলীগ সভাপতি গ্রেপ্তার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Monday, 25 August, 2025, 11:03 AM

কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে পৌর আওয়ামীলীগ সভাপতি  গ্রেপ্তার

কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে পৌর আওয়ামীলীগ সভাপতি গ্রেপ্তার

কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম (৬২) কে গ্রেপ্তার করেছে ডিবি  পুলিশ। ২৪ আগস্ট রবিবার বিকেলে কুড়িগ্রাম শহরের কলেজ মোড় থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও উলিপুর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ  জানায়, উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চর এলাকায় একটি গোপন বৈঠকে আওয়ামীলীগের লিফলেট বিতরণ, বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল। ওই বৈঠকে পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলমসহ স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলো এমন
সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অধিকাংশ নেতাকর্মী পালিয়ে যায়।

পরবর্তীতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।সেই মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়।কুড়িগ্রাম জেলা ডিবি’র ওসি বজলুর রহমান ও উলিপুর থানার ওসি জিল্লুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জিল্লুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status