ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সাত কেজি বিষ্ফোরক দ্রব্য গান পাউডার জব্দ
এস এম সাখাওয়াত জামিল দোলন
প্রকাশ: Monday, 25 August, 2025, 1:32 PM

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সাত কেজি বিষ্ফোরক দ্রব্য গান পাউডার জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সাত কেজি বিষ্ফোরক দ্রব্য গান পাউডার জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সাত কেজি বিস্ফোরক দ্রব্য গান পাউডার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদস্যরা। রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।

অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার জহুরপুরটেক বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১৯/৫ এস হতে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বকরিপাড়া গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফার ছেলে মো. মতিউর রহমানের বসতবাড়ির গোয়াল ঘরে অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে আগে থেকে মজুদ করা সাত কেজি ভারতীয় বিস্ফোরক জব্দ করা হয়।

অধিনায়ক আরো বলেন, জব্দকৃত বিষ্ফোরক গান পাউডার বলে নিশ্চিত হওয়া গেছে। আর এ ঘটনায় বাড়ির মালিক মতিউর রহমানসহ মোট পাঁচ জনকে আসামি করে সদর মডেল থানায় মামলা করা হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status