ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
সিরাজগঞ্জে ৬ লাখ টাকা সহ অফিসে ফেরার পথে বিকাশ কর্মী নিখোঁজ
সাব্বির মির্জা, তাড়াশ
প্রকাশ: Monday, 25 August, 2025, 1:35 PM

সিরাজগঞ্জে ৬ লাখ টাকা সহ অফিসে ফেরার পথে বিকাশ কর্মী নিখোঁজ

সিরাজগঞ্জে ৬ লাখ টাকা সহ অফিসে ফেরার পথে বিকাশ কর্মী নিখোঁজ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নাজমুল হাসান রুবেল (২৮) নামে এক বিকাশ কর্মী ৬ লাখ টাকা সহ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। সোমবার সকালে উপজেলা পরিষদ কেন্দ্রীয় কবরস্থানের সামনে সড়কের পাশ থেকে তার ব্যবহৃত মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করা হয়।

জানা যায়, নিখোঁজ রুবেল তাড়াশ উপজেলার উত্তর মথুরাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি রায়গঞ্জের ভূঁইয়াগাঁতী বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসে ডিএসও পদে কর্মরত ছিলেন।

অফিস সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রবিবার (২৪ আগস্ট) সারাদিনের কাজ শেষে সন্ধ্যায় অফিসে ফেরার কথা ছিল রুবেলের। কিন্তু রাত নামতেই তার ফোন বন্ধ পাওয়া যায়। সহকর্মীরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে রাত সাড়ে ১১টার দিকে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

ওই সময়ে তার কাছে নগদ প্রায় ৬ লাখ টাকা, একটি মোটরসাইকেল ও দুইটি মোবাইল ফোন ছিল বলে জানা গেছে।

সিরাজগঞ্জে ৬ লাখ টাকা সহ অফিসে ফেরার পথে বিকাশ কর্মী নিখোঁজ

সিরাজগঞ্জে ৬ লাখ টাকা সহ অফিসে ফেরার পথে বিকাশ কর্মী নিখোঁজ

সোমবার সকালে উপজেলা পরিষদ কেন্দ্রীয় কবরস্থানের সামনে একটি বাগান থেকে মোটরসাইকেল ও হেলমেট পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সেগুলো উদ্ধার করে।

ভূঁইয়াগাঁতী বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসের কর্মকর্তা শ্যামা প্রসাদ জয় বলেন, উদ্ধার হওয়া মোটরসাইকেল ও হেলমেট আমাদের সহকর্মী রুবেলের। তবে এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা থানায় অভিযোগ দায়ের করেছি।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম. মাসুদ রানা বলেন, বিকাশ কর্মী নিখোঁজের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। উদ্ধার হওয়া মোটরসাইকেল ও হেলমেট থানায় রয়েছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status