ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রাম জেলা প্রশাসকের বদলির আদেশ শুনে সাধারণ মানুষ হতভম্ব
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Monday, 25 August, 2025, 5:53 PM

কুড়িগ্রাম জেলা প্রশাসকের বদলির আদেশ শুনে সাধারণ মানুষ হতভম্ব

কুড়িগ্রাম জেলা প্রশাসকের বদলির আদেশ শুনে সাধারণ মানুষ হতভম্ব

কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানার বদলির আদেশ শুনে সাধারণ মানুষ হতভম্ব হয়ে পড়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে সরকারের রুটিন ওয়ার্কের ধারাবাহিকতায় ৬টি জেলার জেলা প্রশাসককে রদবদল করা হয়েছে। এর মধ্যে কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানাকে পদোন্নতি দিয়ে কুড়িগ্রাম থেকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার চট্টগ্রাম বিভাগে বদলি করা হয়েছে। সাধারণ মানুষ ভাবছে কুড়িগ্রাম জেলা প্রশাসকের এই বদলির আদেশের প্রেক্ষিতে কুড়িগ্রাম জেলার উন্নয়নকে বাধাগ্রস্ত করা হলো।

কুড়িগ্রাম জেলার সার্বিক উন্নয়নে কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা ইতোমধ্যে উন্নয়নের যে মহা-পরিকল্পনা হাতে নিয়েছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য ছিলো কুড়িগ্রাম জেলা শহরের সাথে নদীতীরবর্তী চরাঞ্চলের মানুষের জন্য ড্রেজিয়ের মাধ্যমে নদী খনন করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিনোদনের জন্য পার্ক নির্মানে শতকোটি টাকার বাজেট প্রনয়ণ, কর্মসংস্থানে নতুন নতুন প্রকল্প গ্রহনসহ একাধিক উন্নয়ন প্রকল্প এখন মুখ থুবড়ে পড়ল।

আজ কুড়িগ্রাম জেলা প্রশাসকের বদলির আদেশ শোনামাত্র কুড়িগ্রামের সাধারণ মানুষ হতভম্ব। অনেকেই বলাবলি করছে ব্যক্তিগত কিছু মানুষ নিজ স্বার্থ হাসিল করতে না পেয়ে এতোদিন যারা জেলা প্রশাসককে নিয়ে কটুক্তি করতেন, কুড়িগ্রামের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চাইতেন তাদের উদ্দ্যেশে সাধারণ মানুষের একটিই চাওয়া এখন যান দেখি, কত ক্ষমতা আছে নদীর একইঞ্চি বালু তোলেন, পার্কের নাম যা খুশি তাই দিয়ে পার্কে একটা ঘর তুলে দিন। কুড়িগ্রামের সাধারণ চিন্তাশীল মানুষজন কুড়িগ্রাম জেলা প্রশাসকের এই বদলির আদেশ মানছেন না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status