ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
নবীকে কটুক্তি করার প্রতিবাদে হেফাজতে ইসলামের বিক্ষোভ
মো: সবুজ ইসলাম, রাণীশংকৈল
প্রকাশ: Monday, 25 August, 2025, 6:06 PM

নবীকে কটুক্তি করার প্রতিবাদে হেফাজতে ইসলামের বিক্ষোভ

নবীকে কটুক্তি করার প্রতিবাদে হেফাজতে ইসলামের বিক্ষোভ

প্রিয় নবী হযরত মুহাম্মদ(সা.) ও মা আয়েশা (রা.)কে কটুক্তি করার প্রতিবাদে  বাংলাদেশ হেফাজত ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার(২৫ আগস্ট) দুপুরে বিক্ষোভ সমাবেশ শেষে রাণীশংকৈল উপজেলা পরিষদের মুল ফটকে সামনে প্রতিবাদ সমাবেশে জেলা হেফাজতের আহবানে রাণীশংকৈল, বালিয়াডাঙ্গী, হরিপুর ও পীরগঞ্জের হেফাজত ইসলামের নেতাকর্মীরাসহ সর্বস্তরের তৌহিদী মুসলিম জনতা বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে। 

এ সময় বক্তব্য রাখেন, জেলা হেফাজতে ইসলামের শাহী আমীর মাওলানা এমদাদুল হক , সাধারণ সম্পাদক মুফতি শরিফুল ইসলাম, রাণীশংকৈল উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা শামসুদ্দিন,পীরগঞ্জ উপজেলা হেফাজতে ইসলামের সম্পাদক মাওলানা নুরুজ্জামান, রাণীশংকৈল উপজেলা জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান,সেক্রেটারি রজব আলী, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার প্রমুখ।

প্রতিবাদ সভায় জেলা শাখার শাহী আমীর এমদাদুল হক  বলেন, কটুক্তিকারী ঠাকুরগাঁওয়ের দিপু রায়, হিরা রায় ও মনি রায়কে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার না হলে পুরো ঠাকুরগাঁও জেলাকে অচল করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন।





পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status