ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
রাতে দল ঘোষণা ব্রাজিলের, ১৯ জনের নাম চূড়ান্ত করেছেন আনচেলত্তি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 25 August, 2025, 6:34 PM

রাতে দল ঘোষণা ব্রাজিলের, ১৯ জনের নাম চূড়ান্ত করেছেন আনচেলত্তি

রাতে দল ঘোষণা ব্রাজিলের, ১৯ জনের নাম চূড়ান্ত করেছেন আনচেলত্তি

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই রাউন্ডে আগামী মাসে চিলি ও বলিভিয়া বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল। এই দুই ম্যাচের জন্য আজ স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে কার্লো আনচেলত্তির। এরই মধ্যে ১৯ জনের নাম বাছাই করে ফেলেছেন এই ইতালিয়ান কোচ।

সোমবার (২৫ আগস্ট) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় দল ঘোষণা করবেন আনচেলত্তি। যেটি সিবিএফের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছেন ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ও গ্লোবো।

এদিকে গতকাল সামনে এসেছে নেইমারের ইনজুরির বিষয়টি। গত বৃহস্পতিবার সান্তোসে অনুশীলনের সময় উরুতে ফোলা (থাই এডিমা) অনুভাব করেন নেইমার। আগামী ৩১ আগস্ট ফ্লুমিনেন্স ম্যাচের আগে নেইমারকে ফিটকে কাজ শুরু করেছে চিকিসৎকরা। 

বর্তমানে মেডিকেল টিমের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে জানানো হয়েছে আগামী সপ্তাহের প্রথম দিকের অনুশীলনে তার অংশগ্রহণের সম্ভাবনা কম। সেই হিসেবে আনচেলত্তির স্কোয়াডেও নেইমারকে রাখা হয়েছে গণমাধ্যমটি। 

আনচেলত্তির বাছাই করা ১৯ জন খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছেন ও গ্লোবো। সেই তালিকায় রয়েছে— নেইমার জুনিয়র (সান্তোস), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), এদার মিলিতো (রিয়াল মাদ্রিদ), কাইও জর্জ (ক্রুজেইরো), মার্কোস আন্তোনিও (সাও পাওলো), পাওলো হেনরিক (ভাস্কো), ভিতিনহো (বোটাফোগো), অ্যালেক্স টেলস (বোটাফোগো), গ্যাব্রিয়েল ব্রাজাও (সান্তোস), দানিলো (বোটাফোগো), স্যামুয়েল লিনো (ফ্ল্যামেঙ্গো), অ্যালেক্স স্যান্ড্রো (ফ্ল্যামেঙ্গো), লিও অর্টিজ (ফ্ল্যামেঙ্গো), লিও পেরেইরা (ফ্ল্যামেঙ্গো), জিন লুকাস (বাহিয়া), ম্যাথিউস পেরেইরা (ক্রুজেইরো), কাইকি (ক্রুজেইরো), ফ্যাব্রিসিও ব্রুনো (ক্রুজেইরো) ও  হুগো সুজা (করিন্থিয়ানস)।

উল্লেখ্য, আগামী ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় চিলি এবং ১০ সেপ্টেম্বর শেষ ম্যাচে বলিভিয়ার মাঠে তাদের মুখোমুখি হবে ব্রাজিল।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status