|
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে চার্জশিট দাখিল
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে চার্জশিট দাখিল পুলিশ ব্রিফিংয়ে পুলিশের উপ-কমিশনার (অপরাধ) রবিউল হাসান বলেন, গত ৭ আগষ্ট রাতে চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করা হয়। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও বিভিন্ন ভাবে তথ্য প্রযুক্তির সহায়তায় এ ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী সহ ৮ জনের সম্পৃক্ততা নিশ্চিত হয়ে তাদের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়। প্রসঙ্গত: গত ৭ আগষ্ট তারিখে হানি ট্র্যাপের মাধ্যমে বাদশা মিয়া নামে এক যুবককে টার্গেট করা হয়। এসময় আসামি গোলাপীর সঙ্গে বাদশা মিয়ার বাক বিতণ্ডা হয়। বিষয়টি তার অপর সহযোগিদের জানালে কিছুক্ষণের মধ্যে অপর সহযোগিরা চাপাতি, দা, সুইচ গিয়ার চাকু নিয়ে শাপলা ম্যানশনের দিকে গিয়ে গোলাপীকে ওই লোকের সাথে হাতাহাতি করতে দেখে দৌড়িয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। কোপ খেয়ে বাদশা মিয়া একটা মুদি দোকানে ঢুকে । এ সময় গোলাপী চিৎকার করে বলতে থাকে, তুহিন সাংবাদিক ভিডিও করতেছে। সাথে সাথে ওই লোককে কোপানো বাদ দিয়ে তুহিন সাংবাদিককে ধাওয়া করে নগরীর মসজিদ মার্কেটের এক চায়ের দোকানের সামনে নিয়ে প্রথমে মিজান দা দিয়ে কোপ মারে, কোপ খেয়ে দোকানের ভিতরে ঢুকলে স্বাধীন, সুমন, আরমান, আলামিন, ফয়সাল সবাই এলোপাথাড়ি কোপায় এবং মিজান সুযোগ বুঝে সাংবাদিকের মোবাইল পকেটে নিয়ে যায়। এই সময় গোলাপী পুলিশ আসতেছে বলে চিৎকার করলে ওরা সবাই পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. সেলিম বাদি হয়ে বাসন থানায় মামলা দায়ের করেন। । |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
