ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
যশোর শার্শায় রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় নারী গুরুতর আহত
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Saturday, 2 May, 2026, 2:44 PM
সর্বশেষ আপডেট: Saturday, 2 May, 2026, 2:46 PM

যশোর শার্শায় রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় নারী গুরুতর আহত

যশোর শার্শায় রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় নারী গুরুতর আহত

যশোরের শার্শা উপজেলায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি মোটরসাইকেলের ধাক্কায় শাহিদা বেগম (৪৫) নামের এক নারী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

যশোর শার্শা উপজেলার শ্যামলাগাছি তেল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।স্থানীয় ওপারিবারিক সূত্রে জানা গেছে, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার কোলা বাজার এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী শাহিদা বেগম শ্যামলাগাছি এলাকায় রাস্তা পারাপার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি অজ্ঞাতনামা মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে শাহিদা বেগম মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে স্থানান্তর(রেফার্ড) করেন। যশোর সদর হাসপাতালের কর্তব্যরত   চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণে তার অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status