|
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সরিষাবাড়ীতে দুই ব্যবসায়ীর ওপর হামলা
মোঃ জাহিদুল হাসান, সরিষাবাড়ী
|
![]() পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সরিষাবাড়ীতে দুই ব্যবসায়ীর ওপর হামলা জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই ব্যবসায়ীর ওপর বর্বরোচিত হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বকেয়া টাকা পরিশোধ নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা চালায়। এতে দুই ব্যবসায়ী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
