ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
দুর্গাপুরে মহান মে দিবস পালিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 2 May, 2026, 12:23 PM

দুর্গাপুরে মহান মে দিবস পালিত

দুর্গাপুরে মহান মে দিবস পালিত

‘‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা শ্রমিক দল, মটরযান শ্রমিক ইউনিয়ন, সিপিবি, জাতীয়তাবাদী শ্রমিক ঐক্যজোট, নির্মান শ্রমিক ইউনিয়ন, কাঠমিস্ত্রী শ্রমিক সংগঠন ও ফুটপাত শ্রমিক সংগঠনের আয়োজনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উওোলন শেষে উপজেলা প্রশাসন সহ অন্যান্য শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহনে এক বর্নাঢ্য শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তিতে উপজেলা পরিষদ চত্ত্বরে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, আলোচনা সভায় অন্যদের মাঝে, উপজেলা বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জামাল উদ্দিন মাস্টার, উপজেলা মটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সুমন মিয়া, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলিউল আজিম সহ শ্রমিক সংগঠনের অন্যান্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ১৮৮৬ সালের এদিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের প্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। এতে ১০-১২ জন শ্রমিক ও পুলিশ নিহত হয়। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিশ্বে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status