|
তাড়াশে জিয়া মঞ্চের নেতা- কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাব্বির মির্জা, তাড়াশ
|
![]() তাড়াশে জিয়া মঞ্চের নেতা- কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত সোমবার সকালে তাড়াশ ডিএমএ মাল্টিপারপাস হলরুমে "জিয়া মঞ্চ"তাড়াশ উপজেলা শাখার আহবায়ক মির্জা আব্দুর রশীদ মাহমুদ বকুলের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়ামঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগীয় প্রধান মোঃ আব্দুল মতিন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জিয়ামঞ্চ" তাড়াশ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক প্রভাষক মোঃ বেলাল হোসেন, সদস্য মোঃ আনিছুর রহমান মকুল ও সদস্য মোঃ ইউনুস আলী, তাড়াশ পৌরসভা শাখার আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শাহিন আলম, সুপার ফাইভ এসএম ফজলুর রহমান, মোঃ ইয়ার আলী প্রামানিক ও মোঃ রেজাব আলী ফকির, "জিয়ামঞ্চ" মাগুড়া বিনোদ ইউনিয়ন শাখার আহ্বয়ক মোঃ আরিফ সরকার এবং নওগাঁ ইউনিয়ন শাখার আহ্বায়ক মোঃ সোহেল রানা প্রমুখ। ![]() তাড়াশে জিয়া মঞ্চের নেতা- কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত পাশাপাশি তারুন্যের অহংকার তারেক রহমান ঘোষিত ৩১দফা জন সাধারনের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য জাতীয়তাবাদী দল বিএনপি'র সহিত কাঁধে কাঁধ মিলেয়ে কাজ করে যাওয়ার জন্য পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
