ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
‎গলাচিপায় প্রতারণার ৬ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 25 August, 2025, 7:16 PM

‎গলাচিপায় প্রতারণার ৬ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

‎গলাচিপায় প্রতারণার ৬ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

‎পটুয়াখালীর গলাচিপায় পুলিশের বিশেষ অভিযানে প্রতারণার একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি কাইয়ুম (৩২) অবশেষে গ্রেফতার হয়েছে।
‎পুলিশ সূত্রে জানা যায়, কাইয়ুমের বিরুদ্ধে প্রতারণার ৬ মামলায় আদা কতৃক সাজার রায় হলেও তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। এ ছাড়া তার বিরুদ্ধে আরও ৩টি মামলায় গ্রেফতারি পরোয়ানা এবং একটি মামলায় মালক্রোক আদেশ জারি রয়েছে।
‎গ্রেফতারকৃত কাইয়ুম ডাকুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাড় ডাকুয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমানের দিকনির্দেশনায় এসআই বেল্লালের নেতৃত্বে পুলিশের একটি টিম রাজধানীর উত্তরা এলাকার দক্ষিণখান থেকে তাকে আটক করে।
‎এ ব্যাপারে ওসি আশাদুর রহমান জানান, “কাইয়ুম দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে পলাতক ছিলেন। অবশেষে পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।”
‎স্থানীয়রা জানান, কাইয়ুম দীর্ঘদিন ধরেই বিভিন্ন প্রতারণার ঘটনায় জড়িত ছিল। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status