|
চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার
নতুন সময় প্রতিনিধি
|
![]() চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ১ মে শুক্রবার রাতে শহরের কুমারপট্টিস্থ ডাঃ জিয়াউদ্দিন হায়দারের বাসভবনে আয়োজিত মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডাঃ জিয়াউদ্দিন হায়দার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদায়) হিসেবে নিযুক্ত হওয়ার পর গত শুক্রবার বিকেলে তিনি ঝালকাঠিতে প্রথম আগমন করেন। এ উপলক্ষে তার বাসভবনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা বিএনপির অন্যতম সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এজাজ হাসান, সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল ইসলাম বাচ্চু, প্রচার সম্পাদক মোঃ ইয়াছিন, তাঁতীদলের সভাপতি বাচ্চু হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে ডাঃ জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এছাড়াও তার সঙ্গে সাক্ষাৎ করতে শত শত দলীয় নেতাকর্মী তার বাসভবনে ভিড় করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
