ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
‘মঞ্চ ৭১’র অনুষ্ঠান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী আটক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 28 August, 2025, 12:56 PM
সর্বশেষ আপডেট: Thursday, 28 August, 2025, 1:12 PM

‘মঞ্চ ৭১’র অনুষ্ঠান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী আটক

‘মঞ্চ ৭১’র অনুষ্ঠান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী আটক

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও কাদের সিদ্দিকীর ভাই আব্দুল লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে আওয়ামী লীগের একাধিক নেতা রয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের শাহবাগ থানায় নেওয়া হবে। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ বলেন, ‘এখন তো এখান থেকে তাদের নিয়ে যাওয়া ছাড়া বিকল্প নেই। পরে সিনিয়র কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন।’

এর আগে সকালে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের।
‘মঞ্চ ৭১’র অনুষ্ঠান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী আটক

‘মঞ্চ ৭১’র অনুষ্ঠান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী আটক

অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন, ‘দল-মতের সব মুক্তিযোদ্ধাদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমরা প্রোগ্রাম শুরু করেছিলাম। লতিফ সিদ্দিকী সাহেব এসেছেন, তবে কামাল হোসেন সাহেব আসেননি। এর মধ্যে ২০-২৫ জন যুবক এসে হৈচৈ শুরু করে এবং আমাদের ঘিরে ফেলে। তবে তারা কারও গায়ে হাত দেয়নি।’

দুপুরে এডিসি হাফিজ আল আসাদের নেতৃত্বে পুলিশ লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে ভ্যানে তুলে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আল আমিন রাসেলের নেতৃত্বে কয়েকজন যুবক অনুষ্ঠানস্থলে গিয়ে লতিফ সিদ্দিকী ও অন্যান্য উপস্থিত ব্যক্তিদের অবরুদ্ধ করে রাখেন এবং মিলনায়তনে প্রবেশ ও অবস্থান ঠেকাতে চেষ্টা করেন।

ঘটনাস্থলে ভাঙা একটি টেবিল দেখা যায়। সেখানে অনুষ্ঠান অংশগ্রহণকারীদের পাশাপাশি কিছু লোক হৈচৈ করতে দেখা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status