ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
আবাসিক হোটেল থেকে টিকটকার মাহিয়া মাহি আটক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 28 August, 2025, 1:22 PM

আবাসিক হোটেল থেকে টিকটকার মাহিয়া মাহি আটক

আবাসিক হোটেল থেকে টিকটকার মাহিয়া মাহি আটক

বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে বহুল আলোচিত টিকটকার মাহিয়া মাহি আটক করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) গভীর রাতে নগরীর পোর্ট রোড এলাকার ‘হোটেল রোদেলা’ থেকে কোতোয়ালী মডেল থানা পুলিশ তাকে আটক করে। তার সঙ্গে আরো দুজনকে (এক পুরুষ ও নারী) আটক করা হয়েছে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “হোটেল রোদেলা থেকে দুই তরুণী ও একজন যুবককে থানায় নেওয়া হয়েছে।

যেহেতু তারা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়েছে, তাই তাদের যাচাই-বাছাই করা হচ্ছে। কোনো বৈধ নথি দেখাতে না পারায় জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে।”
পুলিশ জানিয়েছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বরিশাল মহানগরীর বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালায় কোতোয়ালী থানা পুলিশ। হোটেল রোদেলার একটি কক্ষে স্বামী-স্ত্রী পরিচয়ে অবস্থান করছিলেন তারা।

মাহিয়া মাহিকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে হোটেলের সামনে তাদের ভিডও ধারণ করতে গেলে স্থানীয় সাংবাদিকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন মাহি ও আটক তরুণ-তরুণী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status