ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
কুড়িগ্রামের চিলমারীতে অনলাইন ক্যাসিনো (জুয়া) খেলার সরঞ্জামসহ ২ যুবক আটক
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Thursday, 28 August, 2025, 1:38 PM

কুড়িগ্রামের চিলমারীতে অনলাইন ক্যাসিনো (জুয়া) খেলার সরঞ্জামসহ ২ যুবক আটক

কুড়িগ্রামের চিলমারীতে অনলাইন ক্যাসিনো (জুয়া) খেলার সরঞ্জামসহ ২ যুবক আটক

কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসন ও চিলমারী মডেল থানা পুলিশের যৌথ অভিযানে" পৃথক দুটি বাড়িতে অভিযান চালিয়ে অনলাইন ক্যাসিনো (জুয়া) খেলার সরঞ্জামসহ ২ যুবকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, ২৬ আগস্ট মঙ্গলবার রাত প্রায় ১টার দিকে, চিলমারীর রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল উত্তর খামার বাঁধ রাস্তার পাশে, অনলাইন ক্যাসিনো (জুয়া) খেলার সরঞ্জামসহ মোকলেছুর রহমানের পুত্র এস এম  শিহাব মিয়া (২২) ও বারেক মিয়ার পুত্র আলামিন (২৪) নামের ২ যুবককে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত ১৩টি মোবাইল ফোন, ৩টি কম্পিউটার ও ১টি মনিটর জব্দ করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চিলমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবুজ কুমার বাসক আটককৃত ২ যুবকের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে, অনলাইন জুয়া (ক্যাসিনো) খেলার সময় তাদেরকে আটক করা হয়েছে। এধরণের জুয়া খেলার বিষয়ে পুলিশের কঠোর নজরদারি চলছে। যেখানেই এধরণের জুয়া চলবে সেখানেই যৌথ অভিযান চলবে। 
আটক ২ যুবককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বাসক বলেন, বংগীয় প্রকাশ্য জুয়া আইনে সংশ্লিষ্ট ধারায় আটককৃত যুবকদ্বয়কে কারাদণ্ড প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, “অনলাইন ক্যাসিনোসহ সকল ধরনের জুয়ার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status