|
তাড়াশে বজ্রপাতে কৃষকের মৃত্যু
সাব্বির মির্জা, তাড়াশ
|
![]() তাড়াশে বজ্রপাতে কৃষকের মৃত্যু রোববার (৩১ আগস্ট ) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের মালশিন গ্রামে এ ঘটনা ঘটে।আজিজুল ইসলাম মালশিন গ্রামের মৃত ইনসাফ আলীর ছেলে। স্থানীয় ইউপি সদস্য মো মোক্তার হোসেন বলেন, বেলা সাড়ে ১১ টার দিকে বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান। বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি।’ একই গ্রামের বাসিন্দা নাজমুল হোসেন ও মোতালেব হোসেন জানান, বৃষ্টির সময় মাঠে কাজ করছিলেন আজিজুল ইসলাম। হঠাৎ বজ্রপাত হলে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং সেখানেই তার মৃত্যু হয়।’ এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমানকে ফোন দিলে ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
