ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
গলাচিপায় জোটবদ্ধ নির্বাচনে দলীয় ট্রাক মার্কায় নির্বাচনের ঘোষণা নুরুল হক নুরের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 18 October, 2025, 1:29 PM

গলাচিপায় জোটবদ্ধ নির্বাচনে দলীয় ট্রাক মার্কায় নির্বাচনের ঘোষণা নুরুল হক নুরের

গলাচিপায় জোটবদ্ধ নির্বাচনে দলীয় ট্রাক মার্কায় নির্বাচনের ঘোষণা নুরুল হক নুরের

পটুয়াখালীর গলাচিপায় চিকিৎসা শেষে ভিপি নুরের নিজ জন্ম ভূমি চরবিশ্বাস ও চরকাজলে পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল সন্ধ্যা ৬ টায় উপজেলার চরবিশ্বাস বাজারে ও রাত সাড়ে ৮ টায় চরকাজলের রবিবাড়িয়া বাজারে ইউনিয়ন গণঅধিকার পরিষদের আয়োজনে এ পথসভা অনুষ্ঠিত হয়। চরবিশ্বাস বাজারে পথসভা বিকাল ৪ টা ও চরকাজলে সন্ধ্যা ৬ টায় হওয়ার কথা থাকলেও বিভিন্ন ইউনিয়নে ছোট ছোট কর্মসূচী থাকায় পথসভা স্থানে পৌঁছাতে বিলম্ব হয়। 

কিন্তু সাধারণ জনগণ ধৈর্যসহকারে এলাকার সন্তানের চিকিৎসা শেষে দেশে ফেরার আনন্দে তাকে একনজর দেখার জন্য অপেক্ষা করেছিল। বাজারের প্রতিটা অলিগলিসহ পথসভা এলাকা জণসমূদ্রে পরিনত হয়। তার নিজ জন্ম ভূমি এলাকায় পদার্পণে অশ্রুসজল নয়নে বরণ করার মধ্য দিয়ে সাধারণ জনগণের ভালবাসায় সিক্ত হলেন। 

এসময় নুরুল হক নুর বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার দল গণঅধিকার পরিষদ (জিওপি) জোটবদ্ধ নির্বাচনে গেলেও নিজ দলীয় প্রতীক ট্রাক মার্কায় নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন। অন্য দলের নেতাকর্মীদের সাথে কোন প্রকার কোন্দলে না জড়িয়ে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন। তাকে সর্বসাধারণের ভোটের মাধ্যমে জয়যুক্ত করলে তার নির্বাচনী পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) এলাকাকে উন্নয়নের রোল মডেলে রূপান্তরিত করার ঘোষণা দেন। 

পথসভায় আরও বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ উচ্চতর কেন্দ্রীয় কমিটির মো. শহিদুল ইসলাম ফাহিম, সদস্য  রবিউল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম, জেলা সদস্য সচিব মো. শাহ আলম সিকদার, চরবিশ্বাস ইউনিয়ন গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ইব্রাহিম প্যাদা, সদস্য সচিব জুয়েল হাওলাদার, ইউনিয়ন যুব অধিকার আহবায়ক মো. ইলিয়াস মৃধা এছাড়া জেলা গণঅধিকার পরিষদ নেতৃবৃন্দসহ ইউনিয়নের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status