|
রাঙ্গাবালীতে যুবদল নেতার তরমুজ নার্সারিতে বিষ প্রয়োগ, নষ্ট তিন হাজার চারা
মো. বাচ্চু, রাঙ্গাবালী
|
![]() রাঙ্গাবালীতে যুবদল নেতার তরমুজ নার্সারিতে বিষ প্রয়োগ, নষ্ট তিন হাজার চারা স্থানীয় সূত্রে জানা যায়, বাহাদুর মাতুব্বর দীর্ঘদিন ধরে নিজস্ব জমিতে তরমুজ চাষ করে জীবিকা নির্বাহ করছিলেন। সম্প্রতি আগাম ফলনের আশায় তিনি নিজের জমিতে তরমুজের নার্সারি তৈরি করেন। এভাবে নার্সারিতে চারা উৎপাদন করে পরে জমিতে রোপণ করলে এক থেকে দেড় মাস আগেই তরমুজ সংগ্রহ করা যায়। এতে খরচ কমে, ফলন ভালো হয় এবং কৃষকরা অধিক লাভবান হন। কিন্তু সম্প্রতি রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তার নার্সারিতে বিষ প্রয়োগ করে। পরদিন সকালে মাঠে গিয়ে বাহাদুর মাতুব্বর দেখেন, নার্সারির সব গাছ মরে গেছে এবং চারা পচে নষ্ট হতে শুরু করেছে। ক্ষতিগ্রস্ত কৃষক বাহাদুর মাতুব্বর জানান, “আমি অনেক কষ্ট করে এই তরমুজের চারা তৈরি করেছিলাম। এখন সব শেষ হয়ে গেছে। কে বা কারা এই কাজ করেছে বুঝতে পারছি না, তবে আমি ন্যায়বিচার চাই।” এলাকাবাসীর দাবি, বাহাদুর মাতুব্বর একজন পরিশ্রমী কৃষক ও সক্রিয় যুবদল নেতা হওয়ায় এটি পরিকল্পিত নাশকতা হতে পারে। এদিকে ঘটনাটি জানার পর স্থানীয় কৃষক ও এলাকাবাসী রাঙ্গাবালী উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামানের কাছে বিষয়টির সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
