ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
বরগুনায় নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে দুর্নীতিবিরোধী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
তামান্না জেনিফার, বরগুনা
প্রকাশ: Tuesday, 11 November, 2025, 4:39 PM

বরগুনায় নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে দুর্নীতিবিরোধী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বরগুনায় নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে দুর্নীতিবিরোধী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও স্বচ্ছতা ও ন্যায় প্রতিষ্ঠা কমিটি (সনাক)-এর উদ্যোগে বরগুনায় নতুন এসিজি (অ্যাক্টিভ সিটিজেন গ্রুপ) ও ইয়েস (ইউথ এগেইনস্ট করাপশন) সদস্যদের নিয়ে “টিআই, টিআইবি ও স্বেচ্ছাসেবী দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন” বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৯টায় বরগুনা শহরের হোটেল বে অব বেঙ্গলে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরগুনা সনাকের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান।

স্বাগত বক্তব্যে তিনি বলেন, “দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে তরুণ ও নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। স্বচ্ছ সমাজ গঠনে সবাইকে নৈতিক সাহস নিয়ে কাজ করতে হবে।”

ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন সনাকের সহ-সভাপতি ডা. মনিজা, হাজী মো. হারুনর রশীদ, ক্রাই বিষয়ক উপকমিটির আহ্বায়ক হামিদা বেগম, পরিবেশ বিষয়ক উপকমিটির আহ্বায়ক মনির হোসেন কামাল এবং বরগুনা সনাকের এরিয়া কো-অর্ডিনেটর (সিই) মো. নাজমুল হোসেন খান।

প্রশিক্ষণ পর্বে টিআই ও টিআইবির লক্ষ্য ও উদ্দেশ্য, সনাক, এসিজি ও ইয়েস-এর কার্যক্রম, নৈতিক আচরণবিধি, যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এরিয়া কো-অর্ডিনেটর মো. নাজমুল হোসেন খান।

এছাড়া নাগরিক হিসেবে সামাজিক দায়বদ্ধতা, নৈতিক মূল্যবোধ এবং স্বেচ্ছাসেবী দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন মনির হোসেন কামাল।

ওরিয়েন্টেশন শেষে নতুন এসিজি ও ইয়েস সদস্যদের দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান সনাকের সহ-সভাপতি হাজী মো. হারুনর রশীদ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status