ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 11 November, 2025, 4:37 PM

পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরণ

পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরণ

পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে। ১১ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলার হরিঢালীর রামনাথপুর পূজা মন্দির চত্বর ও নোয়াকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৃথক পৃথক ভাবে এ বীজ বিতরণ করা হয়। 

বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাওসেড এর পক্ষ থেকে ২৬০ জন কৃষক কে বোরোধান আবাদের জন্য লবণ সহিষ্ণু ব্রি ধান ৬৭ ও ব্রি ধান ৯৯ এর বীজ বিনামূল্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেন। 

অ্যাওসেড এর হেড অফ প্রোগ্রাম শঙ্কর রঞ্জন সরকারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের সভাপতি প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, অ্যাওসেড এর ডিজাস্টার এন্ড ক্লাইমেট চেঞ্জ অফিসার মোস্তাক হাসান, উপ সহকারী কৃষি কর্মকর্তা এনামুল হক, মৃণাল সরকার ও শামীম আফজাল। 

উপস্থিত ছিলেন অ্যাওসেড এর কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মানিক লাল বসু, ফিল্ড অফিসার জীবিতেশ মন্ডল, কমিউনিটি মোবিলাইজার চিত্ত রঞ্জন মন্ডল, নাসরিন নাহার, সুপ্রিয়া মন্ডল ও শুভঙ্কর বিশ্বাস।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status