|
সীতাকুণ্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৫!
নতুন সময় প্রতিনিধি
|
![]() সীতাকুণ্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৫! রোববার সন্ধ্যায় উপজেলার পন্থিছিলা বটতল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে। নিহতদের বয়স ২৫ থেকে ৩৫ এর মধ্যে বললেও তাদের কারো পরিচয় জানাতে পারেনি তারা। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাকির রব্বানী বলেন, ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ পাঁচজনের লাশ পাওয়ার কথা বলেছেন তিনি। অপরদিকে কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশনের স্টেশন অফিসার বেলাল হোসেন বলেন, ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘সিডিএম লাইন’ নামের একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে চারটি লাশ উদ্ধার করেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
