ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
পটুয়াখালীর কলাপাড়ায় আজ ৬ ডিসেম্বর, মুক্ত দিবস
তুষার হাওলাদার, কলাপাড়া
প্রকাশ: Saturday, 6 December, 2025, 1:23 PM

পটুয়াখালীর কলাপাড়ায় আজ ৬ ডিসেম্বর, মুক্ত দিবস

পটুয়াখালীর কলাপাড়ায় আজ ৬ ডিসেম্বর, মুক্ত দিবস

আজ ৬ ডিসেম্বর, পটুয়াখালীর কলাপাড়া উপজেলা মুক্ত দিবস। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এই দিনের স্মৃতি বাঙালির বীরত্বগাথার অংশ।
৪ ডিসেম্বর বিকেলে গলাচিপা থেকে ‘ভাট্রি নামের একটি জাহাজে মুক্তিযোদ্ধারা কলাপাড়ায় পৌঁছান। পরদিন রাত আটটায় পাক-বাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে মুখোমুখি যুদ্ধের সূচনা হয়। তুমুল সংঘর্ষে দখলদার বাহিনী পিছু হটে।
রাত তিনটার দিকে হাবিবুল্লাহ রানার নেতৃত্বে এবং মরহুম নাজমুল সালেকের দিকনির্দেশনায় ৫৩ জন মুক্তিযোদ্ধা কলাপাড়া থানা ভবনে আক্রমণ চালান। এই যুদ্ধে সাবেক নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা অংশগ্রন করেন। সাত ঘণ্টার ত্রিমুখী আক্রমণে হানাদার বাহিনী আত্মসমর্পণে বাধ্য হয়।
যুদ্ধে দুই রাজাকার নিহত হয় এবং মুক্তিযোদ্ধা আরিফুর রহমান মুকুল আহত হন। পরদিন ৬ ডিসেম্বর সকালে মুক্তিযোদ্ধারা কলাপাড়া থানা দখল করে উত্তোলন করেন স্বাধীন বাংলার পতাকা। এরপর ৫ হানাদার এবং ২৭ জন রাজাকারকে থানার সম্মুখ্যে গুলি করে খতম করা হয়।কলাপাড়ার মানুষ আজও গভীর শ্রদ্ধায় স্মরণ করে মুক্তিযোদ্ধাদের সেই বীরত্ব ও বিজয়ের মুহূর্ত।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status