ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
সোনারগাঁয়ে শিশুসহ একই পরিবারের ৪ জন দগ্ধ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 6 December, 2025, 6:58 PM

সোনারগাঁয়ে শিশুসহ একই পরিবারের ৪ জন দগ্ধ

সোনারগাঁয়ে শিশুসহ একই পরিবারের ৪ জন দগ্ধ

নারায়ণগঞ্জের সোনারগাঁও কাঁচপুরে একটি বসতবাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় শিশুসহ একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছে।

শনিবার ভোর ৪টার দিকে দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধদের মধ্যে জরিনা বেগমের (৬৫) শরীরের ২০ শতাংশ, মো: আলাউদ্দিনের (৩৫) শরীরের ৪০ শতাংশ, শিফা আক্তারের (১৪) শরীরের ১২ শতাংশ এবং শিমলার (৪) শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানা গেছে।

ঢাকার জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন রহমান জানান, ভোরে ৪ জন দগ্ধকে আনা হয়েছিল যারা নারায়ণগঞ্জের সোনারগায়ের বাসিন্দা বলে জানানো হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ভোররাতে ঘটনার পরপরই দগ্ধদের সরাসরি ঢাকা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়েছে। অগ্নিকান্ডের কারণ জানতে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status