সরাইলে বাংলাদেশ জামায়াত ইসলামী’র নির্বাচনী মিছিল অনুষ্ঠিত
আমজাদ হোসেন, সরাইল
প্রকাশ: Saturday, 6 December, 2025, 6:54 PM
সরাইলে বাংলাদেশ জামায়াত ইসলামী’র নির্বাচনী মিছিল অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগর আংশিক) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মোবারক হোসাইন আকন্দের নেতৃত্বে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন, আশুগঞ্জের আটটি ইউনিয়ন এবং বিজয়নগরের দুইটি ইউনিয়ন থেকে কয়েক সহস্রাধিক নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। বিকেল তিনটা থেকে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনার ও প্রেসক্লাব চত্বর মিছিলকারীদের ঢলে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সরাইল উপজেলা জামায়াতে ইসলামের আমীর মোহাম্মদ এনাম খাঁ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মোঃ জাবেদ। বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর ও কেন্দ্রীয় শূরা সদস্য, পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী মাওলানা মোবারক হোসাইন আকন্দ,
জেলা সেক্রেটারি আমিনুল ইসলাম, জেলা অফিস সম্পাদক এড. মনিরুজ্জামান, জেলা সমাজকল্যাণ সম্পাদক আবুল বাশার, আশুগঞ্জ উপজেলা আমীর শাহজাহান ভূইয়া, সরাইল উপজেলার সাবেক আমীর মাওলানা কুতুবউদ্দিন প্রমুখ।
বক্তারা নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে সমর্থন প্রত্যাশা করেন এবং চলমান রাজনৈতিক প্রেক্ষাপটসহ বিভিন্ন উন্নয়নধর্মী বক্তব্য উপস্থাপন করেন।
সভা শেষে এক বিশাল মিছিল সরাইল বাজার, সরকারি অফিসপাড়া, সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।