ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
শাহবাগ মোড় অবরোধ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 18 December, 2025, 11:12 PM

শাহবাগ মোড় অবরোধ

শাহবাগ মোড় অবরোধ

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ হাদির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।


এদিকে হাদির মৃত্যুর সংবাদের পর ইনকিলাব মঞ্চের নেতারা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তাদের সঙ্গে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়। তারা বলেন, ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ইনকিলাব ইনকিলাব, মুজিববাদ মুর্দাবাদ’, ‘এক দফা এক দাবি, আসিফ নজরুলের পদত্যাগ’, ‘এক দফা এক দাবি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’।

এদিকে রাতে ইনকিলাব মঞ্চ নিজেদের ফেসবুক পেজে ওসমান হাদির মৃত্যুর তথ্য জানিয়েছে।

এক পোস্টে ইনকিলাব মঞ্চ বলেছে, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status