|
হাদির মৃত্যু: চট্টগ্রামে ভারতের সহকারি হাই কমিশন কার্যালয়ের সামনে অবস্থান
নতুন সময় প্রতিনিধি
|
![]() হাদির মৃত্যু: চট্টগ্রামে ভারতের সহকারি হাই কমিশন কার্যালয়ের সামনে অবস্থান বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর, রাত ১১টার দিকে নগরীর খুলশী এলাকায় কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। এই কর্মসূচির খবর পেয়ে পুলিশ সেখানে অবস্থান নিয়েছে। হাদির মৃত্যুর খবর প্রকাশের পরপরই রাত পৌনে ১১টার দিকে এ কর্মসূচি শুরু হয়। অন্যদিকে আন্দোলনকারীদের আরেকটি অংশ নগরীর ২ নম্বর গেটে অবস্থান নিয়েছে। খুলশীতে ভারতীয় সহকারি হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান নেয়ারা হাদির মৃত্যুর প্রতিবাদের আওয়ামী লীগ ও ভারত বিরোধী স্লোগান দিতে থাকে। পরে সেখানে পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে তাদের কিছুটা সরিয়ে দেয়। নগরীর খুলশী থানার ওসি শাহিন আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যারা হাই কমিশনের সামনে অবস্থান নিয়েছিলেন, তাদের সরিয়ে দেওয়া হয়েছে। আমাদের পুলিশ সদস্যরা সেখানে আছেন। জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি আক্রান্ত হন। চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে হাদির মাথায়। গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। ঢাকায় হাদির অস্ত্রোপচারে অংশ নেওয়ো নিউরোসার্জন আব্দুল আহাদ বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় বলেন, সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে তাদের হাদির মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ইনকিলাব মঞ্চের ফেইসবুক পেইজে এক বার্তায় বলা হয়, “ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।”
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনো পস্তাতে হবে না: রাষ্ট্রদূত
শ্রীবরদীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল বিতরণ ও উপজেলা ভবন উদ্বোধন
নাটোরের বড়াইগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ
জামালপুরে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বিদেশে কাজের নামে ভয়াবহ প্রতারণা: ৭ বছরে পতিতাবৃত্তি ও নির্যাতনের শিকার হয়ে ফিরলেন হাজার হাজার কর্মী
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা
শেরপুরের নালিতাবাড়ীতে বিষপানে স্কুলছাত্রীর মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
