|
হাদির মৃত্যুর প্রতিবাদে ঢাবিতে নারী শিক্ষার্থীদের বিক্ষোভ
নতুন সময় প্রতিবেদক
|
![]() হাদির মৃত্যুর প্রতিবাদে ঢাবিতে নারী শিক্ষার্থীদের বিক্ষোভ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে নারী শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা যায়। এর আগে নারী শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হন। এ সময় তারা ‘দিল্লি না ঢাকা- ঢাকা ঢাকা’, ‘গোলামী না আজাদি-আজাদি আজাদি’, ‘হাদি ভাইয়ের রক্ত-বৃথা যেতে দেব না’ ইত্যাদি স্লোগান দেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন হাদি। গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে গুলিবিদ্ধ হন তিনি। প্রথমে ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে ওই দিনই এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১৫ ডিসেম্বর) সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক অগ্রযাত্রার নতুন দিগন্ত : ব্যারিস্টার কাজী ইসতিয়াক হোসাইন জিসান
অর্থাভাবে চিকিৎসা থমকে ছিল, ভানু চন্দ্রের পাশে উপজেলা প্রশাসন
সোনারগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
