ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
ঢাকার অগ্নিসংযোগ নিয়ে যা জানাল ফায়ার সার্ভিস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 19 December, 2025, 12:10 PM

ঢাকার অগ্নিসংযোগ নিয়ে যা জানাল ফায়ার সার্ভিস

ঢাকার অগ্নিসংযোগ নিয়ে যা জানাল ফায়ার সার্ভিস

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে ক্ষোভ-বিক্ষোভের মধ্যে বৃহস্পতিবার রাতে ঢাকায় প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উত্তরায় আওয়ামী লীগের সাবেক সাংসদ হাবিব হাসানের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের (মিডিয়া) কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, ডেইলি স্টারের আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে।

ফায়ারের তিনটি ইউনিটের চেষ্টায় রাত ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে জানিয়ে তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ঘটনাস্থলে তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ডেইলি স্টার ভবনের ছাদ থেকে আমরা ২৯ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করি।”

কাছাকাছি কময়ে প্রথম আলো ভবনের আগুন আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান আনোয়ারুল ইসলাম।

রাতে ছায়ানট ভবনেও আগুন দেওয়ার ঘটনা ঘটে জানিয়ে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, “সেখানে দুইটি ইউনিট গিয়ে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সম্ভব হয়।”
ছায়ানটের আগুন সোয়া ২টায় নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল।

তিনি জানান, এছাড়া উত্তরার ১৪ নম্বর সেক্টরের ২১ নম্বর রোডের একটি বাসায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। সেখানে দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ বলছে, বাসাটি আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য হাবিব আহসানের।

এসব ঘটনায় কোনো হতাহতের খবর ফায়ার সার্ভিসের কাছে নেই বলে জানান সংস্থার কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status