|
পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি অনুমোদন দিল ইসরায়েল
নতুন সময় ডেস্ক
|
![]() পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি অনুমোদন দিল ইসরায়েল বিবিসিকে স্মোতরিচ বলেন, তিনি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজকে এ বিষয়ে প্রস্তাব দেন এবং গতকাল তা অনুমোদন পায়। তার ভাষায়, সম্ভাব্য স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ রুদ্ধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্মোতরিচ নিজেও পশ্চিম তীরের একজন বসতিস্থাপনকারী। এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে সৌদি আরব। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াচ্ছে এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাকে হুমকির মুখে ফেলছে। আন্তর্জাতিক আইন উপেক্ষা করে বহু বছর ধরেই পশ্চিম তীরে বসতি স্থাপন করছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে গত তিন বছরে এই কার্যক্রম আরও বেড়েছে। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে পশ্চিম তীরে ইসরায়েলি বসতির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে। ইসরায়েলি মানবাধিকার সংস্থা পিস নাও-এর তথ্য অনুযায়ী, বর্তমানে পশ্চিম তীরে প্রায় ১৬০টি অবৈধ বসতি রয়েছে, যেখানে প্রায় ৭ লাখ ইসরায়েলি বসবাস করছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
