|
যুক্তরাষ্ট্র কি পুতিনকে তুলে নেওয়ার নির্দেশ দেবে, জবাবে কী বলছেন ট্রাম্প
নতুন সময় ডেস্ক
|
![]() যুক্তরাষ্ট্র কি পুতিনকে তুলে নেওয়ার নির্দেশ দেবে, জবাবে কী বলছেন ট্রাম্প যুক্তরাষ্ট্র পুতিনের ক্ষেত্রেও মাদুরোর মতো একই কাজ করতে পারে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইঙ্গিত করার কয়েক দিনের মাথায় ট্রাম্পকে এমন প্রশ্নের মুখে পড়তে হলো। জেলেনস্কি মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার প্রসঙ্গ টেনে বলেছিলেন, ‘যদি আপনারা স্বৈরশাসকদের সঙ্গে এমনটা করতে পারেন, তাহলে বলব, যুক্তরাষ্ট্র জানে যে পরবর্তী ধাপে কী করতে হবে।’ গতকাল শুক্রবার হোয়াইট হাউসে তেল কোম্পানির নির্বাহীদের সঙ্গে বৈঠকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ট্রাম্প। এ সময় জেলেনস্কির মন্তব্যটিকে সামনে টেনে ফক্স নিউজের পিটার ডুকি ট্রাম্পকে প্রশ্ন করেন, ‘মনে হচ্ছে, তিনি চাইছেন, আপনি গিয়ে ভ্লাদিমির পুতিনকে ধরুন।’ ওই সংবাদিক আরও জিজ্ঞেস করেন, ‘আপনি কি কখনো পুতিনকে ধরার জন্য কোনো অভিযান চালানোর আদেশ দেবেন?’ জবাবে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, আমরা তাঁর (পুতিন) সঙ্গে খুব ভালো সম্পর্ক রাখব এবং সব সময়ই রেখেছি।’ মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, এক বছর ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির জন্য তাঁর মধ্যস্থতার চেষ্টা সফল না হওয়ায় তিনি অত্যন্ত হতাশ। মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে যাওয়ার ঘটনাটির নিন্দা জানিয়েছে মস্কো। এ ঘটনাকে ভেনেজুয়েলার সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে তারা। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভাসিলি নেবেনজিয়া এ ঘটনাকে ‘দস্যুতা’ বলে অভিহিত করেছেন। তাঁর অভিযোগ, এ ধরনের কার্যকলাপ বিশ্বকে ‘বিশৃঙ্খলা ও অরাজকতার’ দিকে ঠেলে দিচ্ছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
