|
কুমিল্লা-১ আসনে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন সৈয়দ ইফতেকার আহসান
নতুন সময় প্রতিবেদক
|
![]() কুমিল্লা-১ আসনে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন সৈয়দ ইফতেকার আহসান রোববার (১১ জানুয়ারি) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই শুনানিতে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। এর আগে গত ২ জানুয়ারি হলফনামা সংক্রান্ত জটিলতার কারণে কুমিল্লা-১ আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ মো. ইফতেকার আহসান হাসানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজা হাসান। পরবর্তীতে প্রার্থিতা ফিরে পেতে গত ৬ জানুয়ারি নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন সৈয়দ মো. ইফতেকার আহসান হাসান। শুনানি শেষে কমিশন তার আপিল গ্রহণ করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণের আইনগত বাধা কাটল।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
