|
শেরপুরের নালিতাবাড়ীতে ভেজাল ডিএপি সার বিক্রি, লাখ টাকা জরিমানা
জাহাঙ্গীর হোসেন, শেরপুর
|
![]() শেরপুরের নালিতাবাড়ীতে ভেজাল ডিএপি সার বিক্রি, লাখ টাকা জরিমানা শনিবার (১০ জানুয়ারি) দুপুরে অভিযান চালিয়ে সারগুলো জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী খুচরা সার বিক্রেতা লাবিব এগ্রো ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী আবু সালেহকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা ভেজাল সার তাৎক্ষণিকভাবে জনসম্মুখে বিনষ্ট করা হয়। স্থানীয় কৃষি বিভাগ জানায়, অধিক লাভের আশায় অভিযুক্ত ব্যবসায়ী অনলাইনে অর্ডার দিয়ে অনুমোদনহীন ভেজাল সার সংগ্রহ করে দীর্ঘদিন ধরে কৃষকদের মধ্যে বিক্রি করে আসছিল। অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, পুলিশ সদস্য, উপসহকারী কৃষি কর্মকর্তা ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান জানান ভেজাল সার শুধু কৃষকের উৎপাদন ব্যাহত করে না, এটি মানুষের খাদ্যনিরাপত্তার জন্যও বড় হুমকি। মানসম্মত ও নিরাপদ সার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
