|
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নিলে বাংলাদেশের ক্ষতি কোথায়?
নতুন সময় ডেস্ক
|
![]() টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নিলে বাংলাদেশের ক্ষতি কোথায়? টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা না খেলার জল গড়িয়েছে বহুদূর। দফায় দফায় মেইল চালাচালি করেও নিজেদের দাবি আদায়ে ব্যর্থ বিসিবি। আইসিসির সিদ্ধান্তে তারা অনড় থাকায় পরিবর্তন হলো না টাইগারদের বিশ্বকাপ ভেন্যু। আর ভারতের অহমের কাছে মাথা না নোয়ানোয় দর্শকরা সাধুবাদ জানালেও সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বিশ্বকাপ না খেললে কি কি ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশ? বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ না করলে বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বে টাইগাররা। প্রাইজমানি, আইসিসির আয়ের লভ্যাংশ, টিকিট বিক্রি, সম্প্রচার স্বত্ব, বিজ্ঞাপন, স্পনসরশিপসহ বিভিন্ন খাত থেকে থেকে আয় করে বিসিবি। তবে, এবার বিশ্বকাপে অংশ না নিলে এইসব খাত থেকে আয় করা থেকে বঞ্চিত হবে বোর্ড। তবে, টাকার অঙ্কটা কেমন হবে, তা এবার জেনে আসা যাক। আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে বিসিবি। প্রতিবছর বিসিবির আয়ের ৫৫ থেকে ৬০ শতাংশ অর্থ আসে আইসিসি থেকে। বিশ্বকাপে অংশ নিলে আইসিসির বার্ষিক রাজস্বের ভাগ মোট আয়ের ৪ দশমিক ৪৬ শতাংশ আয়ের সুযোগ থাকত বিসিবির। প্রায় ২ কোটি ৭০ লাখ ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩০ কোটি ২১ লাখ টাকা আয়ের সুযোগ হারাবে বাংলাদেশ। এছাড়াও, টুর্নামেন্টের পার্টিসিপেশন মানি অর্থাৎ ৩ লাখ ডলার বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৬৬ লাখ টাকা পাবে না বাংলাদেশ। আর টুর্নামেন্টে অংশ নিয়ে বিভিন্ন ধাপ অতিক্রম করলে আরও বেশ কিছু জায়াগায় আয়ের সুযোগ থাকতো টাইগারদের সামনে। আর সম্প্রচার স্বত্ব ও স্পনসরশিপ থেকে পাওয়া আয়ের ক্ষেত্রেও বাংলাদেশকে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে। বিশ্বকাপে অংশগ্রহণ না করার যথাযথ কারণ আইসিসিকে দেখাতে না পারলেও ২০ লাখ ডলার জরিমানা গুনতে হবে বিসিবিকে। শুধু আর্থিক ক্ষতিই হবে না বাংলাদেশের ক্রিকেটীয় লোকসানের পরিমাণ অপূরনীয়। চলতি বছর সেপ্টেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল টাইগারদের। সাম্প্রতিক বৈরিতার কারণে ভারত না এলে ব্রডকাস্ট ও স্পন্সরশিপ থেকে আয় করা হবে না বাংলাদেশের। আইসিসির বর্তমান রাজস্ব বণ্টন নীতি অনুযায়ী, ২০২৪ থেকে ২০২৭ চক্রে প্রতি বছর ৩২৭ কোটি টাকা করে পাওয়ার কথা বিসিবির। ২০২৮ সাল থেকে পরবর্তী তিন বছরের জন্য রাজস্ব বণ্টন নীতিতে বাংলাদেশের জন্য বরাদ্দ কমিয়ে দিতে পারে আইসিসি। রোষানলের মুখে আইসিসির বিভিন্ন কমিটি থেকে বাংলাদেশ ক্রিকেটের প্রতিনিধিদের বাদও দেওয়া হতে পারে। আর আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলার সুযোগ হারালে বাছাইপর্ব খেলে নিশ্চিত করতে হবে মূলপর্বের টিকিট। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
স্বামীর পরকীয়া নিয়ে কলহ: আলফাডাঙ্গায় প্রবাসী পত্নীর আত্নহত্যা
নাঙ্গলকোটে প্রয়াত এডভোকেট সালেহ উদ্দিন খন্দকারের জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
কুড়িগ্রামের নগেশ্বরীতে স্কুল ছাত্রকে বলাৎকার মামলায় অভিযুক্ত শিক্ষককে খুঁজছে পুলিশ
এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান
