ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
গাজীপুরে নারী পোশাক শ্রমিককে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 25 January, 2026, 8:31 PM

গাজীপুরে নারী পোশাক শ্রমিককে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাত

গাজীপুরে নারী পোশাক শ্রমিককে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাত

গাজীপুর মহানগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের মেম্বারবাড়ি সড়কের ভাঙ্গাবাড়ি এলাকায় এক নারী পোশাক শ্রমিককে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার পরিবারের এক সদস্যকে ছুরিকাঘাতে আহত করার ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে গাছা থানা পুলিশের সদস্যরা। 

শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী শ্রমিকের পরিবার ও একাধিক স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী কিশোরী কিশোরগঞ্জের কেন্দুয়া উপজেলার বাসিন্দা। তিনি পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে গাজীপুর মহানগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের মেম্বারবাড়ি এলাকায় বসবাস করছেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত।

জানা গেছে, কারখানায় যাতায়াতের পথে একই উপজেলার রাকিব নামের এক কিশোর তাকে প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় ওই কিশোর কু-প্রস্তাব দেয় এবং বিভিন্ন সময় পথে উত্ত্যক্ত করে। বিষয়টি পরিবার জানতে পেরে প্রতিবাদ জানালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

পরবর্তীতে শনিবার দিবাগত রাত ৮টার দিকে অভিযুক্ত ব্যক্তি বাড়িতে এসে ভুক্তভোগী কিশোরীর ভাইকে মারধর করে ছুরিকাঘাত করে আহত করে। এ সময় কিশোরী ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

ঘটনার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ভুক্তভোগী কিশোরী ও তার পরিবার ঘটনার পর গাছা থানায় লিখিত অভিযোগ দাখিল করে আইনি সহায়তা ও সুষ্ঠু বিচারের দাবি করেছেন।

রোববার (২৫জানুয়ারি) ঘটনাস্থল পরিদর্শন শেষ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন গাছা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শুকান্ত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status