|
কুমিল্লা–২ হোমনা আসনে আবারও নির্বাচনী প্রচারে বাধা, মাইক ভাঙচুর
নতুন সময় প্রতিবেদক
|
![]() কুমিল্লা–২ হোমনা আসনে আবারও নির্বাচনী প্রচারে বাধা, মাইক ভাঙচুর স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আ. মতিন খান অভিযোগ করেন, বিএনপি সমর্থিত চিহ্নিত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। তিনি বলেন, নির্বাচনী প্রচারণার সময় সিএনজিতে থাকা তাঁর এক কর্মীকে সন্ত্রাসীরা ব্যাপক মারধর করে এবং তার গায়ের জামাকাপড় ছিঁড়ে ফেলে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আ. মতিন খান বলেন, আমি এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব সহিংসতার মাধ্যমে দেব না। এর সঠিক জবাব তিতাস–হোমনার ভোটাররাই ব্যালটের মাধ্যমে দেবেন। তিনি আরও বলেন, বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে ভয়ভীতি দেখিয়ে নির্বাচনী মাঠ দখলের চেষ্টা করা হচ্ছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। তিনি প্রশাসনের প্রতি দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এবং বলেন, আমরা একটি লেভেল প্লেয়িং ফিল্ড চাই, যেখানে সব প্রার্থী নিরাপদে ও নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারবেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
