|
গাইবান্ধায় আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার ৩ পুলিশ সদস্য
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাইবান্ধায় আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার ৩ পুলিশ সদস্য রোববার (২৫ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন- গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা, এসআই মীর কায়েস ও এসআই মমিনুল। তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে গ্রেপ্তার করতে পুলিশ বাগদা বাজার এলাকায় তার বাড়িতে যায়। এ সময় বাড়ির ভেতরে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে মারধর করা হয়। এতে তিন পুলিশ সদস্য আহত হন। একই সঙ্গে পুলিশের দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ সুপার জসিম উদ্দীনের নির্দেশে সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) এবিএম রশীদুল বারীর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। পরে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীও এলাকায় তল্লাশি চালায়। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে রোববার রাত ১২টা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
নরসিংদীতে স্কুল পরিদর্শনে গিয়ে মিড ডে মিলের খাবারে গন্ধ পেলেন - প্রতিমন্ত্রী
মেঘনা ব্যাংক ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ডদ ডিস্ট্রিবিউশন পিএলসি-এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত
কুড়িগ্রামে বিসিক শিল্প নগরীতে উদ্যোক্তা ও বিনিয়োগকারী অভাবে ক্ষুদ্র ও কুটির শিল্পের উজ্জ্বল সম্ভবনা ভেস্তে যাচ্ছে
